ঝিনাইদহ জেলা বিএনপির গণমিছিলে জনতার ঢল! 

স্টাফ রিপোর্টার
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৩:৫৩ অপরাহ্ন

আওয়ামী সরকারের পদত্যাগ-সহ ১০ দফা দাবী বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস-সহ দলীয় সকল নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত গণ-মিছিল করে ঝিনাইদহ জেলা বি.এন.পি।

শনিবার (২৪ ডিসেম্বর) ঝিনাইদহ জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক হরিণাকু্ন্ডু উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি জননেতা আলহাজ্ব এ্যাড. এম এ মজিদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক, বর্তমান জেলা বিএনপি সম্মানিত সদস্য, বীর মুক্তিযোদ্ধা, প্রবিন আইনজীবী  এ্যাড. এস এম মশিয়ুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, মোঃ আখতারুজ্জামান, জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মোঃ কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা কৃষকদলের আহবায়ক মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সিঃ যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল মজিদ বিশ্বাস, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ সাজেদুর রহমান পপ্পুসহ জেলা ও জেলার সকল উপজেলা ও পৌর বিএনপির সভাপতি/ সাধারণ  সম্পাদকসহ অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ জাহিদুজ্জামান মনা।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ