শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকালে সদর থানা চত্বরে এ কর্মসূচী পালিত হয়।
পুলিশ সুপার মো: হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, ঝিনাইদহ সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
এসময় জেলা পুলিশের অর্ধশত পুলিশ সদস্য রক্তদান করেন। পরে সিভিল সার্জনের হাতে ব্লাড ব্যাংকে রক্ত হস্তান্তর করা হয়।
You must be logged in to post a comment.