নিজেস্ব প্রতিনিধি।।
ঝিনাইদহে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুলাই ২০১৮ রোববার দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাদপুর সার্কেল মির্জা সালাহ উদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল তারেক আল মেহেদি, ৬ থানার ওসি, ডিবি ওসি, ডিএসবি ওসি সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পুলিশ সুপার মিজানুর রহমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতি করনের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি অপরাধ নিয়ন্ত্রনের বিভিন্ন দিক নির্দেশনা দেন ।