ঝিনাইদহ ২ আসনের মাননীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি (এমপি)এর নির্দেশে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ওয়াডে মাক্স বিতরণ করেন। উক্ত মাক্স বিতরণী কর্মসূচীতে ১৫০০ মাক্স বিতরণ করা হয়। উক্ত কর্মসূচীতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচী শেষে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং ঝিনাইদহ সরকারি কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস বলেনঃ- করোনা আবারো মহামারী আকার ধারণ করেছে। দেশ করোনা থেকে মুক্ত না হওয়া পর্যন্ত ঝিনাইদহ জেলা ছাত্রলীগের মাক্স বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। তিনি আরও বলেন মানুষকে সচেতন করতে হবে নিজে সচেতন থাকতে হবে।
You must be logged in to post a comment.