শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে ঝিনাইদহ জেলা বিএনপির অফিস ভাঙচুর অগ্নিসংযোগ, জেলা বিএনপির সভাপতি এ্যাড এম এ মজিদ এর বাসভবনে অগ্নিসংযোগসহ অন্তত তিনটি মামলা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ঝিনাইদহ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শফিকুল ইসলাম অপু। ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর কাছে পরাজিত হন তিনি।
২০২৪ সালের ২৪ মার্চ ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই মারা গেলে সভাপতির শূন্য পদে শফিকুল ইসলাম অপুকে মনোনয়ন দেওয়া হয়।

































