ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফ আলী তপন আর নেই

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১৮ জুলাই, ২০১৮, ১০:৫০ পূর্বাহ্ন
আশরাফ আলী তপন। ফাইল ছবি।

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ব্যাপারীপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ কর্মী ও জেলা আওয়ামীলীগের সদস্য মোহম্মদ আশরাফ আলী তপন সিদ্দীক আজ ১৮ জুলাই ২০১৮ দিবাগত রাত আনুমানিক ১.৩০ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।

তার অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। তিনি বলেন,আশরাফ আলী অনেক ভাল মানুষ ছিলেন। তিনি কখনো মানুষের সাথে খারাপ কোন কিছু করেননি। তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। মরহুমের জানাজা আজ বাদ আসর স্থানীয় ঝিনাইদহ আলিয়া মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ