ঝিনাইদহ জেলার ২০ ইউনিয়নে ভোট গ্রহণ  আগামী কাল

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২, ৬:১১ অপরাহ্ন

ঝিনাইদহ জেলার ২ উপজেলার ২০ ইউনিয়ন আগামীকাল  সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হবে।
এ ২০ ইউনিয়নের ২০৩ টি কেন্দ্রের ১১৭৭ কক্ষে যথারীতি ভোটগ্রহণ চলবে।
মোট ৩ লক্ষ ৭১ হাজার ৪২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন
জেলা নির্বাচন অফিসার আব্দুস সালেক  জানিয়েছেন, জেলার শৈলকূপা  উপজেলার ১২টি, হরিনাকুন্ডু  উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন অফিস সৃত্রে জানা গেছে এ ২ উপজেলায় চেয়ারম্যান পদে  ৬৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০৮ জন এবং সাধারণ  সদস্য পদে ৫৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদের মধ্যে শৈলকূপা  উপজেলায় ১২ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২৩ জন  ও সাধারণ সদস্য পদে ৩২৮ জন,  হরিনাকুন্ডু উপজেলায়  ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন  প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
পুলিশ সুপার  মোঃ মুনতাসিরুল ইসলাম  বলেছেন নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২০ টি ইউনিয়নের জন্য ৪০ টি মোবাইল টিম,এবং ২০ টি ইউনিয়নই স্টাইলিং ফোর্স নিয়োজিত থাকবে, নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ