ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হলেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায় 

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৯:০৬ অপরাহ্ন

এইচ আর হাসু ।।

দক্ষতা, সততা ও সাহসিকতার মধ্য দিয়ে মাদক ও আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখার জন্য ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়। সোমবার পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ।

এ সময় ৬ টি থানার ওসিসহ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাকে অভিনন্দন জানান। এসআই সম্বিত রায়ের এই অর্জনে অভিনন্দন জানান কালীগঞ্জের বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধিগণ। এসআই সম্বিত কুমার রায় মাগুরা জেলার শালিখা উপজেলার বুনোগাথী ইউনিয়নের ছাপড়ী গ্রামের শ্রী চৈতন্য রায় ও মাতা শ্রীমতি রায়ের ছেলে। সে কালীগঞ্জ থানা যোগদানের পর থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করে আসছেন।

অপরদিকে একই অনুষ্ঠানে কালীগঞ্জ থানার এএসআই জাহিরুল ইসলামকে থানার উত্তম অফিসার হিসেবে পুরুষ্কৃত করা হয়। সে কুষ্টিয়া জেলার দৈলতপুর উপজেলার আড়িয়া গ্রামের নষ্কর আলী ও মাতা মোছাঃ আনোয়ারা খাতুনের ছেলে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ