ঝিনাইদহ জেলার কোটচাঁদপুরে অাইজিএ  প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরন, ভিজিডি পরিদর্শন

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১ আগস্ট, ২০১৮, ৫:৪৬ অপরাহ্ন

এন আই শান্ত, কোটচাঁদপুর,ঝিনাইদহ।।
১ অাগষ্ট -২০১৮ বুধবার ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যােগে উপজেলা পরিষদের মিলনায়তন কক্ষে  অাইজিএ সনদপত্র বিতরন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলার অালোকবর্তিকা সুযোগ্য ও সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজনীন সুলতানা, জেলার সম্মানিত মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নিলুফা ইয়াসমিন, কোটচাঁদপুর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুন, উষা এনজি এর ব্যবস্হাপক জনাব অাব্দুল হান্নান প্রমুখ।
এছাড়াও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নিলুফা ইয়াসমিন উপজেলা দোড়া ইউনিয়নের ভিজিডি পরিদর্শন সহ মতবিনিময়  করেন। এ সময় উপজেলার প্যানেল চেয়ারম্যান মোছাঃ নাজমা খাতুন, দোড়া ইউপি চেয়ারম্যান মোঃ কাবিল উদ্দিন বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মুন্সী ফিরোজা সুলতানা উপস্হিত ছিলেন।
 অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব মুন্সী ফিরোজা সুলতানা।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ