ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বদরগঞ্জ বাজার (বোড়াই) নামক স্থানে পথচারীকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে পিষ্ট করেছে ডাকা গামী পূর্বাশা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারিক নামের একজনের মৃত্যু হয়।
জানা যায়, শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে ৩ টার দিকে বদরগঞ্জ বাজার সংলগ্ন রাতুল মার্কেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। শুক্রবার বিকালে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস পথচারিকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই ব্যাক্তিকে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তারিক (৪৫) নামে একজন নিহত হয়। দূর্ঘটনায় তারিকের স্ত্রী রানু (৩৭), সাবেক স্কুল শিক্ষক শফিউদ্দীন (৬৭) ও শিমুল নামে মোট তিনজন গুরুতর আহত হয়।
প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বোড়াই গ্রামের নুর জামালের বাড়ির কাছে রাস্তার দাঁড়িয়ে গল্প করছিলেন আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তারিক।
বিকাল সাড়ে ৩ টার দিকে পুর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার উপর দাড়িয়ে থাকা শিমুল ওরফে শিলু নামে এক শ্রবণ প্রতিবন্ধিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে তুলে দেয়। এ সময় তারিক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। এর মধ্যে নিহত তারিকের স্ত্রী রানুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করে রাস্তা অবরোধ করে।
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
You must be logged in to post a comment.