ঝিনাইদহ চান্দুয়ালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ১০ অক্টোবর, ২০১৮, ১০:৩৯ পূর্বাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

বাবলুর রহমান (৬০) নামে এক বাইসাইকেল  আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (১০ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে। নিহতের পিতার নাম মোসলেমউদ্দিন, ঝিনাইদহের সদর উপজেলার চান্দুয়ালী গ্রামে উনার বাড়ি।

স্থানীয় মধুহাটি ইউনিয়ন চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল জানান, বাড়ি থেকে বাজার গোপালপুর যাওয়ার পথে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সংঘর্ষে রাস্তায় পড়ে মাথা ফেটে গেলে, স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ