৮৫ লাখ টাকা ব্যায়ে ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি প্রধান অতিথি হিসেবে এই নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ডিসি মোঃ মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা সেলিম, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর সুষেন্দু কুমার প্রমুখ।
প্রাথমিক ভাবে ৮৫ লাখ টাকা ব্যায়ে ৬ তালা বিশিষ্ট একাডেমিক ভবনের কাজ শেষ হয়েছে। পরবর্তীতে আরো এক কোটি ৪৩ লাখ টাকার টেন্ডার হয়েছে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটি ৬ তলায় রুপান্তরিত হলে শিক্ষার্থীরা পড়ালেখার জন্য আরো উন্নত পরিবেশ ফিরে পাবে।