ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৫:২৫ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় সেরা হওয়ায় ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্র নাফিস ইনতিসারকে সংবর্ধণা প্রদাণ করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে প্রতিষ্ঠান চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

কাঞ্চননগর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রেজানুর বেগম, সদর উপজেলা শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক মোজাফফর হোসেন পলাশ, এক্সকাঞ্চননগর এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন। আলোচনা সভা শেষে ২০১৮ সালের সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় খুলনা বিভাগীয় সেরা হওয়ায় নাফিসকে ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করায় কলেজের অধ্যক্ষকে সংবধর্না প্রদান করা হয়। পরে দিনব্যাপী অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ