শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহ উপজেলা ভূমি অফিসে গাড়ী প্রদান করলেন জেলা প্রশাসক। কাজের গতি আরও বাড়াতে ঝিনাইদহ উপজেলা ভূমি অফিসে গাড়ী প্রদান করা হয়েছে।
এ অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ উপস্থিত থেকে সদর উপজেলা ভূমি কর্মকর্তা মুনিম লিংকনকে গাড়ীর চাবি হস্তান্তর করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি ইসলাম ।
You must be logged in to post a comment.