ঝিনাইদহে ৭কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৯:২০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে ৭ কেজি গাঁজাসহ ফজলুর রহমান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (সেপ্টেম্বর) সকালে বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত ফজলুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হিমসাতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

 

ঝিনাইদহের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার(শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোটরসাইকেল যোগে এক মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সমিরন বৈদ্য সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ ফজলুর রহমানকে আটক করে।

 

দন্ডাদেশ প্রদান করেন। দন্ডিতরা হলো-শৈলকুপা উপজেলার রায়জাদাপুর গ্রামের মৃত সদর বিশ্বাসের ছেলে আব্দুল ওহাব ও ভান্ডারীপাড়া গ্রামের মৃত নির্মল সরকারের ছেলে নিখিল সরকার।

 

ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আজিজুল হক জানান, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। সে সময় ২কেজি গাজাসহ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব ও নিখিল সরকারকে আটক করে। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে শৈলকূপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ