ঝিনাইদহে ৬শ নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।শনিবার সকালে আরাপপুর এলাকায় এ ঈদ শুভেচ্ছা বিতরণ করেন জোহান ড্রিমভ্যালী পার্ক এন্ড রিসোর্টের ব্যাবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ মোয়াজ্জেম হোসেন।
করোনাকালীন সময়ে নিম্নআয়ের মানুষের কষ্টের জীবনযাপনকে মাথায় রেখে তাদের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যে এই ঈদ সামগ্রী বিতরণ করেছেন বলে তিনি জানান।করোনাকালীন সময়ে সকলের স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহব্বান জানান তিনি।
সেসময় ৬ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি চাল,২ কেজি ডাল,২ কেজি আলু বিতরণ করা হয়।
নিম্নআয়ের মানুষ ঈদ সামগ্রী পেয়ে অনেক খুশি হয়েছেন। যারা বৈশ্বিক করোনা মহামারী মোকাবেলা করতে গিয়ে পারিবার নিয়ে অনাহারে বা অর্ধাহারে দিন পার করে তারা ঈদের আনন্দ ভুলে থাকার চেষ্টা করছিলেন। কিন্তু ঈদ সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটেছে।
You must be logged in to post a comment.