আব্দুস সামাদ, ঝিনাইদহ সদর ।।
ঝিনাইদহে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৫৫ জন গ্রেফতার হয়েছে।
২০ জুলাই ২০১৮ শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ সদর থেকে ১৭ জন, শৈলকুপা থেকে ১৮ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৫ জন, কোটচাঁদপুর থেকে ৪ জন ও মহেশপুর থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
You must be logged in to post a comment.