ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষনের দায়ে ধর্ষক গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২৩ জুন, ২০১৮, ৪:৪৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানি ইউনিয়নের কাশিপুর গ্রামে চার বছরে শিশু ধর্ষনের দায়ে নাহিদ (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষক নাহিদ কাশিপুর গ্রামের মিলনের ছেলে। শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা এসআই আসাদ জানান, ধর্ষন নয় ধর্ষনের চেষ্টা করা হয়েছিল। ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মা অভিযোগ করেন, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিদ তার মেয়েকে নিয়ে কলাবাগানে ধর্ষণ করে। নাহিদ মেয়েটি সাথে করে নিয়ে বাড়িতে পৌছে দেয়। রাতে মেয়েটি তলপেট ব্যাথার কারণে কান্নাকাটি করতে থাকে। শুক্রবার অবস্থা খারাপ পর্যায়ে চলে গেলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, প্রথম থেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে গ্রামের প্রভাবশালীরা। এ জন্য তারা মামলা করেনি নি। তবে শনিবার শিশুটির পিতা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। শনিবার বিকালে ধর্ষক নাহিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারী পরীক্ষা হয়েছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ