ঝিনাইদহে ৪৮  জন গ্রেফতার নতুন করে আতংক !

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮, ৪:৩৬ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

তিন দিন বিরতীর পর আবার অভিযান শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল পর্যন্ত সারা জেলা থেকে ৪৮ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে ঝিনাইদহ ডিএসবি। ডিএসবির এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে জেলাব্যাপী পরিচালিত অভিযানে নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত ৪৮ আসামীকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ জন, হরিণাকুন্ডুতে ৩, কোটচাঁদপুরে ৫, শৈলকুপায় ১২, মহেশপুরে ৫, কালীগঞ্জে ৬ ও গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস বলেন, কোন রাজনৈতিক হয়রানীর জন্য অভিযান পরিচালিত হচ্ছে না। কেবল নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অভিযানের নামে নেতাকর্মীদের বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে।

ভোটের তারিখ ঘোষনার পর এ ধরণের অভিযান সম্পুর্ন বেআইনী। ভোটের রাজনীতি থেকে দুরে রাখার জন্য এই কৌশল বলে তারা উল্লেখ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ