শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর প্রাণ প্রকৃতি সাজাই’ এই শ্লোগানে ঝিনাইদহে ৩ দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক খোদেজা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিম্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, কৃষি সম্প্রাসরন অধিদপ্তরের উপ-পরিচালক জি,এম আব্দুর রউফ। এ সময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
২৯ /০ি৭/২০১৮ রোববার থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। এবারের মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের ৪৪ টি স্টল স্থান পেয়েছে।
You must be logged in to post a comment.