ঝিনাইদহে ২ জামায়াত-শিবির নেতাকর্মীসহ ৬৬ জন গ্রেফতার, বোমা উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৩৯ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে পুলিশের অভিযানে ১ জামায়াত ১ শিবিরসহ ৬৬ জন গ্রেফতার, বোমা ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এর অংশ হিসেবে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত সদর থানা থেকে ৩০, শৈলকুপা থেকে ৭ জন, হরিণাকুন্ডু থেকে ৪, কালীগঞ্জ থেকে ৫, কোটচাঁদপুরে ১ জামায়াতসহ ৬ ও মহেশপুরে ১ শিবিরসহ ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় সদরের কেশবপুর থেকে নাশকতার পরিকল্পনা করার সময় কোরবান আলীর কাছ থেকে ৬টি হাতবোমা উদ্ধার করা হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ