ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা করা ২০৫ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৩, শৈলকুপায় ১৯, হরিণাকুণ্ডুতে ৭, কালীগঞ্জে ১৬ কোটচাঁদপুরে ১ ও মহেশপুরে ৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪৬ দশমিক ৩৪ ভাগ। ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৭০ জনে। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন ২৮৭৬ জন।
You must be logged in to post a comment.