ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন।স্বাস্থ্য বিভাগ জানান, বুধবার সকালে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১২০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৩ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৩৬ ভাগ। এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ১’শ ৯৭ জন করোনায় আক্রান্ত হলো। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছে ১ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬১ জনে।
You must be logged in to post a comment.