শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্র ও পল্লী চিকিৎসকসহ ৩ জন নিহত হয়েছেন।
গত ২৪ ঘন্টায় ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা, মহিষাকুন্ডু ও বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পোতাহাটী গ্রামের মোবারক শেখের ছেলে আবু তালেব (৫০), চাকলাপাড়ার মখলেছুর রহমানের ছেলে কলেজ ছাত্র লিমন হোসেন (২২) ও কুটিদুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পশু চিকিৎসক শরিফুল ইসলাম (৪০)। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা সড়কের ডাকবাংলা বাজার এলাকায় মটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আবু তালেব নিহত হন।
এ ছাড়া সোমবার (১২ নভেম্বর) দুপুরে শহরের বাইপাস সড়কে বাস চাপায় শরিফুল ইসলাম ও ঝিনাইদহ হরিণাকুন্ডু সড়কের মহিষাকুন্ডু নামক স্থানে দুই মটরসাইকেলের সংঘর্ষে ঢাকা পলিটেকনিকের ছাত্র লিমন হোসেন নিহত হন।
You must be logged in to post a comment.