মাসুদ রানা।।
২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ঝিনাইদহে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মুজিব চত্ত্বরে গিয়ে শেষ।
বিক্ষোভ মিছিল শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এমপি বলেন,২১ শে আগস্ট হামলায় জড়িতদের দ্রুত রায় প্রদান করে ফাঁসি দিতে হবে।
এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা চালানো হয়।তিনিও দোষীদের ফাঁসি দাবি করেন।
এসময় উপস্থিত ছিলেন,ঝিনাইদহ সদর উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ,ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন,সরকারি কে.সি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন।
এছাড়া ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।