ঝিনাইদহে ১ কেজি ২শ গ্রাম গাজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

সাইদুর রহমান
মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২, ৭:৪৭ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় ১ কেজি ২শ গ্রাম গাজাসহ কামাল হোসেন (৫৫) ও চায়না খাতুন (৪০) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম।

জানা যায়, মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার মোহাম্মদপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ কামাল হোসেন ও চায়না খাতুন নামে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে ঝিনাইদহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। তাদের কাছ থেকে ১কেজি ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

কামাল হোসেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বদরউদ্দিনের ছেলে ও চায়না খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা গ্রামের আলম মিয়ার স্ত্রী।

ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানা যায়।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার ঘটনার সত্যতা স্বীকার করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়ার কথা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ