ঝিনাইদহে ১৫’শ কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

এইচ আর হাসু
বুধবার, ৭ এপ্রিল, ২০২১, ৭:৩৮ অপরাহ্ন

 

ঝিনাইদহে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ১৫’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের পক্ষ থেকে এ প্রণোদনা বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক-কৃষাণীদের হাতে সার ও বীজ তুলে দেন জেলা প্রশাসক মজিবর রহমান।

অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী,সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ,নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, কৃষি কর্মকর্তা জাহিদুল করিম,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জুনায়েদ হাবীব, ইমদাদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, চলতি খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫’শ কৃষকের প্রত্যেককে ৫ কেজি ব্রী ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার প্রদাণ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ