ঝিনাইদহে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ ৭৪ জন গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ৮:৫০ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৩ বিএনপি-জামায়াত কর্মীসহ ৭৪ জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, জেলা ব্যাপী মাদক ও নাশকতা বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে।
এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত সদর থেকে ৪ জামায়াত ও ৩ বিএনপিসহ ৩০, শৈলকুপা থেকে ৯ জন, হরিণাকুন্ডু থেকে ৫, কালীগঞ্জ থেকে ৪, কোটচাঁদপুরে ৪ জামায়াতসহ ১০ ও মহেশপুরে ২ জামায়াত কর্মীসহ ৯ জন, এছাড়াও ডিবি পুলিশের অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ