শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।
ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গত ১০ মাসে সাড়ে ৬ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে। মটরসাইকেল রেজিষ্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এই রাজস্ব আয় হয়েছে। এর মধ্যে সবচে বেশি রাজস্ব আয় হয়েছে রেজিষ্ট্রেশন থেকে।
দপ্তরটি ৫ হাজার ২৩৬টি যানবাহনের রেজিষ্ট্রেশন থেকে ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা, ট্যাক্স টোকেন থেকে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ও মালিকানা বদলী থেকে ৯৯ লাখ ৬৬ হাজার টাকা আয় করেছে।
ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার তথ্য নিশ্চিত করে জানান, ভ্যাট বা ট্যাক্সসহ হিসাব করলে রাজস্ব আয়ের পরিমান ৫০ কোটি ছাড়িয়ে যাবে। তিনি বলেন এই টাকা শুধু যানবাহন রেজিষ্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এসেছে। তিনি বলেন আমরা সেবা দিতে সবাই কাজ করছি। কেহ হয়রানী হোক সেটা চাই না। তাই সময়ের বাইরেও আমরা কাজ করছি।
You must be logged in to post a comment.