ঝিনাইদহে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করা ১’শ যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
আজ সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে মাসব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মজিবর রহমান।
এসময় যুব উন্নয়ন, কৃষি অফিসের কর্মকর্তাসহ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে মোবাইল সার্ভিসিং এন্ড রিপেয়ারিং, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষন কোর্সে অংশ নেওয়া ১’শ যুবক-যুবতীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
You must be logged in to post a comment.