ঝিনাইদহে হামলা ও গণগ্রেফতারের অভিযোগ মজিদের

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮, ১০:৪৭ অপরাহ্ন
তাদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। নৌকার সমর্থকদের হামলার হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাননি...

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ প্রতিনিধি ।।

ঝিনাইদহ জেলাজুড়ে হামলা আর পুলিশের গণগ্রেফতারে দিশেহারা হয়ে পড়েছে বিএনপি। শুক্রবার দলের সংবাদ বিজ্ঞপ্তিতে হামলা ও গ্রেফতারের এ সব তথ্য জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট আব্দুল মজিদ।

প্রেসবিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন যে, বৃহস্পতিবার রাতে শহরের আরাপপুর রাবেয়া ক্লিনিকের সামনে থেকে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল হাসান খান দিপু, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও পৌর ছাত্রদলের সভাপতি ইমদাদুল ইসলাম আকূলসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। হলিধানী ইউনিয়নের শালিয়া গ্রামের কনছের আলী মন্ডলের ছেলে আলমকে হাত পা ভেঙে দিয়েছে নৌকার সমর্থকরা।

শুক্রবার দুপুরে শহরের সৃজনী মোড়ে হরিণাকুন্ডু উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন ও ভায়না ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আব্দুর রহিমকে নৌকার সমর্থকরা হামলা করে তাদের কুপিয়ে জখম করা হয়।

এ সময় তাদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে টাকা পয়সা ছিনিয়ে নেয়। প্রেসবিজ্ঞপ্তি আরো বলা হয়েছে যে,নৌকার সমর্থকদের হামলার হাত থেকে সাংবাদিকরাও রেহাই পাননি। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ইস্তেফাপুর গ্রামের মজনুকে মারধরের সময় ছবি ওঠাতে গিয়ে হামলার শিকার হন আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম নামে এক সংবাদকর্মী। থানার পাশে কনিকা স্টুডিওর সামনে একরামকে লাঞ্ছিত করা হয়।

এদিকে ভিন্নমতের হওয়ায় সদরের আড়ুয়াডাঙ্গা গ্রামের জিন্দার আলীর ছেলে মশিয়ার রহমানকে মারধর করে হাত ভেঙে দেওয়া হয়। তিনি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সমর্থক বলে নিজেই জানান।

অন্যদৃষ্টি/এলিস হক

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ