ঝিনাইদহে হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ৬ মে, ২০২১, ৭:৫৪ অপরাহ্ন

 

ঝিনাইদহে ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নে এ উপহার বিতরণ করা হয়।
এসময় ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ (লিলটন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম (আনার)
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এম এম আরিফ সরকার। কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ইউপি সচিব প্রতাপ আদিত্য বিশ্বাস সহ আরো অনেকে। আলোচনা সভা শেষে, ইউনিয়নের ৫’শ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার ৫’শ টাকা করে বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর দেওয়া এ উপহার পেয়ে হতদরিদ্ররা আনন্দিত।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ