শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
সড়ক পরিবহণ আইন আংশিক সংশোধনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে পরিবহণ শ্রমিকরা।
বৈরী আবহাওয়া উপেক্ষা করে বৃহস্পতিবার ( ১১ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এ কর্মসূচী পালিত হয়। এতে জেলার, বাস, ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহণের শ্রমিকরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি রোকনুজ্জামান রানু, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওলিউর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, সদস্য আমজাদ হোসেনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, সদ্য পাশ হওয়া সড়ক পরিবহণ আইনের কিছু কিছু স্থানে শ্রমিক স্বার্থ বিরোধী হয়েছে। তারা দ্রুত এই আইন সংশোধনের দাবি জানান।
You must be logged in to post a comment.