ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১

স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ঝিনাইদহ চুয়াডাঙ্গা রোডে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের কাছাকাছি এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে সকাল আনুমানিক ০৫:০০ টার সময় জে.আর পরিবহন ও মোটরসাইকেলর মধ্যে সংঘর্ষে জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় জাহাঙ্গীরের সঙ্গে থাকা বিনোদপুর গ্রামের জামিরুল ইসলাম আহত হন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সকালে পান ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন ও জামিরুল ইসলাম মোটর সাইকেল যোগে হলিধানী থেকে শহরের নতুন হাটখোলা পান বাজারে আসছিল। পথে ঝপঝপিয়া এলাকায় পৌঁঁছলে বিপরীত দিক থেকে আসা জে আর পরিবহণের একটি বাস তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর  মারা যায়। ঘটনার পর বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ