ঝিনাইদহে সড়ক দূর্ঘটনারোধে স্বেচ্ছাসেবীদের জেব্রা ক্রসিং

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৩ নভেম্বর, ২০১৮, ৮:১২ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে সড়ক দূর্ঘটনা রোধে রাস্তার গতিরোধকে জেব্রা ক্রসিং একে দিয়েছে একটি সামাজিক সংগঠন।

শনিবার সকালে উদ্ভাবনী চেতনা নামের ওই সংগঠনটি এ কর্মসূচী পাল করে। তারা শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ, তমালতলা, কাতলাগাড়ীসহ বিভিন্ন রাস্তার গতিরোধকে স্কুলের শিক্ষার্থীদের সহযোগিতায় জ্রেবা ক্রসিং আঁকে।

সড়কের গতিরোধকগুলো মৃত্যু ফাঁদ বলে বিবেচিত, তাই সড়ক দূর্ঘটনারোধেই জেব্রা ক্রসিং তৈরীর এ কাজ তারা হাতে নিয়েছে বলে জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ