ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে সচেতনতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮, ৮:৪৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে সচেতনতা বৃদ্ধির জন্য এক কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

আজ  ৯ আগস্ট ২০১৮  বৃহঃস্পতিবার দুপুরে ঝিনাইদহ ডা. কে আহমেদ কমিউনিটি সেন্টারে সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে সচেতনতা বৃদ্ধি কর্মশালা অনুষ্টিত  হয়েছে। উক্ত অনুষ্টানটি ঝিনাইদহ জেলা প্রশাসন এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি আর টি এ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে অনুষ্টিত হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক, সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ