ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাস ও পেশাদার গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি কর্মসূচী ২০১৮-১৯ অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ৯:০৭ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং পেশাদার গাড়ি চালকদের সচেতনতা বৃদ্ধি উপলক্ষে এক প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করা হয়। সোমবার সকাল ১১ টার সময় বি আর টিএ এবং ট্রাফিক অফিসের উদ্দ্যেগে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মসূচী অনুষ্টিত হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন করেন জনাব,মোঃ আছাদুজ্জামান (অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট) সে সময় আরো বক্তব্য রাখেন, বিলাস সরকার (সহকারী পরিচালক বি আর টিএ) শুচন্দন মন্ডল( সহকারী পরিচালক ভোক্তা সংরক্ষণ  অধিদপ্তর) কৃঞ পদ সরকার( টি,আই) কামাল হোসেন (টি,আই) মোঃ ফরহাদ হোসেন (মোটরযান পরিদর্ষক) এবং সার্জেন্ট বুলবুল আহামেদ

বক্তারা বলেন সড়কে কোন প্রকার দুর্ঘটনা যাতে করে না ঘটে সে ব্যাপারে সবাই সচেতন ভাবে গাড়ি চালাবেন। সে সময় প্রায় ১৬৬ জন পেশাদার গাড়ি চালক উপস্থিত ছিলেন,পরে তাদেরকে বিভিন্ন ভাবে প্রশিক্ষন দেওয়া হয়।

 

 

 

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ