ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ! 

এইচ আর হাসু
বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১, ২:০৭ অপরাহ্ন

 

ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)। এ সময় বিক্ষুদ্ধ জনতা বাসটিকে আটক করে। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনা স্থলে গিয়ে উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।

ঘটনার পর যশোর-ঝিনাইদহ সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ