ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার ছাত্র নিহত

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১২ নভেম্বর, ২০১৮, ৮:৩৩ পূর্বাহ্ন
নিহত মাদরাসা ছাত্র। ফাইল ছবি।

এইচ আর হাসু ।।

ঝিনাইদহ শহরের আরাপপুরে বাসের চাপায় বিপ্লব হোসেন (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের আরাপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বিপ্লব হোসেন শহরের মর্ডান মোড় এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে আরাপপুর দারুল উলুম কারীমিয়া কওমীয়া মাদ্রাসার জামায়াত খানার ছাত্র ছিল।

স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে বিপ্লব মাদ্রাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় শহরের বাস টার্মিনাল এলাকা থেকে আরাপপুরগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ