ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত-২

এইচ আর হাসু
শনিবার, ২ অক্টোবর, ২০২১, ৮:০৪ অপরাহ্ন

ঝিনাইদহ সদর উপজেলায় বাসের সাথে আলমসাধুর সংঘর্ষে আলমসাধুর ১ যাত্রী মারাগেছে ও আরও ২ জন মারাত্বক আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আড়ুয়াকান্দি নামক স্থানে ঢাকাগামী পূর্বাশা পরিবহনের একটি বাসের সাথে ঝিনাইদহগামী আলমসাধুর সাথে শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের আতর আলীর ছেলে জুয়েল(২৫) ঘটনাস্থলেই মারা যায়। এবং মারাত্বক আহত অবস্থায় আলমসাধু চালক একই গ্রামের আলিমের ছেলে জহুরুল(২৫) ও সদর পৌর এলাকার কালিকাপুর গ্রামের করিম মন্ডলের ছেলে জিল্লু(২১) কে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থা বেগতিক দেখে তাদেরকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ