ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ভ্যান যাত্রী নিহত

এইচ আর হাসু
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ৪:৪৪ অপরাহ্ন

ঝিনাইদহের বারোবাজারে মঙ্গলবার আলুভর্তি ট্রাকের আঘাতে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। নিহত শাহজাহান (৬৫) পারমথুরাপুর গ্রামের অধিবাসী। তার পিতার নাম গোলাম রহমান।

বারোবাজার হাইওয়ে থানার ওসি মেজবা উদ্দিন জানান, মঙ্গলবার (৬ এপ্রিল) বেলা ১২টার দিকে ঝিনাইদহের দিক থেকে আসা আলুভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-২২-৯৯৯৪) বারোবাজার হাইওয়ের সামনে একটি যাত্রীবাহী ভ্যানে আঘাত করে। এতে ভ্যানের যাত্রী শাহজাহান ঘটনাস্থলে মারা যান। পুলিশ চালককে ট্রাকসহ আটক করেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ