ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ১০:২৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি।।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকায় ট্রাক্টরের চাপায় বদর উদ্দীন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার বাজার গোপালপুর সড়কের দূর্গাপুর নামক স্থানে এঘটনাটি ঘটে। সে মধুহাটী ইউনিয়নের মামুনশিয়া গ্রামের তরফ আলী মন্ডলের ছেলে।
গোপালপুর পুলিশ ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ  নিরব হোসেন (এস আই) জানান, কবিরখালী গ্রামে বিশারতের পান বরজের কাজ শেষে বাড়ী ফিরছিলেন বদর উদ্দীন। পথে বাজার গোপালপুর সড়কের দূর্গাপুর নামক স্থানে পৌছালে পিছন দিক থেকে একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ