শাহনেওয়াজ সুমন ও তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ।।
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৫০) এক পথচারী নিহত হয়েছেন।শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে ওই উপজেলার বসুন্ধরা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাটগোপালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) তারিফুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সকালে হাটগোপালপুর বসুন্ধরা ইটভাটার সামনে একটি যানবাহন অজ্ঞাত নামক পথচারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এর কিছুক্ষণ পরেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।
মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।