শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ঝিনাইদহে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসন, বিআরটিএ ঝিনাইদহ সার্কেল ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ চক্ষু হাসপাতালে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বাকাহীদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান খাঁন, চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, বিআরটিএ ঝিনাইদহ সার্কেল’র সহকারি পরিচালক বিলাস সরকার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সাগর প্রমুখ। উদ্বোধনী দিনে শতাধিক গাড়ী চালক ও হেলপারের ফ্রি স্বাস্থ্য, চক্ষু ও শ্রবনশক্তি পরীক্ষা করা হয়। এখন থেকে প্রতিদিন ১০ চালক ও হেলপার বিনামুল্যে এ স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে। এতে চালকদের অসুস্থতার জন্য সড়কে সংঘটিত দুর্ঘটনা কমবে বলে জানান আয়োজকরা।
You must be logged in to post a comment.