ঝিনাইদহ সদরে এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫০) নামে মরদেহ উদ্ধার করে পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ইউনিয়নের সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষে ঝুলন্ত অবস্থায় এক ওই শিক্ষকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে । নিহতের বাড়ি সাগান্না গ্রামে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, প্রাথমিক ভাবে ধারণা করা করা হচ্ছে ওই শিক্ষক আত্নহত্যা করেছেন।
মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.