ঝিনাইদহে স্কুল শিক্ষককের মরদেহ উদ্ধার 

সিনিয়র স্টাফ রিপোর্টার ।। 
রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩, ২:৫৩ অপরাহ্ন

 

ঝিনাইদহের কালীগঞ্জ ঈশ্বরবা গ্রামের জামতলার এলাকার মাঠ থেকে তাপস বিষ্ণু (৫৫) নামের এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাপস বিষ্ণু উপজেলার গোপালপুর এলাকার সুনীল বিষ্ণুর ছেলে ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধা থেকে নিখোঁজ ছিলেন তাপস। সকালে মাঠে পানি দিতে গিয়ে কাদার মধ্যে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নিহত তাপসের ভাই বিদ্যুৎ বিষ্ণু জানান, শনিবার দুপুর থেকে তার ভাই নিখোঁজ ছিলেন। রোববার সকালে ভাইকে খুঁজতে তিনি কালীগঞ্জ শহরে আসেন। এরপর খবর পান ঈশ্বরবা গ্রামের মাঠে একজনের লাশ পড়ে আছে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে লাশ শনাক্ত করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ