ঝিনাইদহে স্কুল ছাত্রীর উপর কবিরাজের তেল : বখাটে খেলো ধরা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৮, ১০:১৪ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।
ভালবাসাটি ছিল এক পক্ষের। মেয়েটি ছেলেকে এড়িয়ে চলতো। সুযোগ খুজতো বখাটে মোদাচ্ছের আলী। শনিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ঝিনাইদহ সদর উপজেলার বাসুদেবপুর বাজারে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো হিরেডাঙ্গা হাই স্কুলের নবম শ্রেনীর ওই ছাত্রী। স্কুলের কাছাকাছি পৌছালে সুযোগ পেয়ে কবিরাজের পড়া তেল স্প্রে করে ওই ছাত্রীর শরীরে। হতবিহবল ও আতংকিত হয়ে চিৎকার দেয় স্কুল ছাত্রী।
এমন পরিস্থিতির জন্য সে প্রস্তুত ছিল না। তার চিৎকারে লোকজন ছুটে এসে ধরে ফেলে বখাটে মোদাচ্ছের আলীকে। উত্তম মাধ্যম দিয়ে শনিবার সন্ধ্যার দিকে মোদাচ্ছেরকে পুলিশে সোপর্দ করে। বখাটে মোদাচ্ছের ভুটিয়ারগাতি গ্রামের মোকাদ্দেছ আলীর ছেলে। সে টিটিসিতে পড়ালেখা করলেও আগে একবার বিয়ে করেছিল বলে কথিত। বখাটে হিসেবে এলাকায় পরিচিতি। ইতিপুর্বে হিরেডাঙ্গা গ্রামের জনৈক টিপুর মেয়েকে উত্যাক্ত করতো। প্রতিবাদ করলে মেয়ের পিতাকে শায়েস্তা করার হুমকী দেয়।
বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ছেলেটি ভালবাসতো, কিন্তু মেয়ে তাকে এড়িয়ে চলতো। তিনি বলেন, বিষয়টি নিস্পত্তি করতে উভয় পক্ষের অভিভাবকদের ডাকা হয়েছে।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ