ঝিনাইদহে স্কুলের বারান্দা থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

এম এ কবীর, ঝিনাইদহ
রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২, ৭:২০ অপরাহ্ন

ঝিনাইদহে ইলিয়াস পাটোয়ারি (৬৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের তেতুলতলা এলাকার এম, কে মাধ্যমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মৃতব্যক্তি চাদপুর জেলার কচুয়া থানার নুরপুর গ্রামের মৃত সিদ্দিক পাটোয়ারির ছেলে। স্কুল শিক্ষক সাইদুর রহমান জানান, লোকটা বেশ কয়েক মাস ধরে আমাদের স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করতো।

কারো সাথে কথা বলতো না। সকালে রক্তাক্ত অবস্থায় স্কুলের বারান্দায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। ঝিনাইদহ সদর থানার ওসি শেখ সোহেল রানা জানান, ওই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন আছে।

মৃত্যুর কারণ নির্নয়ে তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ