ঝিনাইদহে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলা, মধুহাটি ইউনিয়ন’র ব্যাপক আয়োজন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮, ৯:০৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

ঝিনাইদহে সৃজনে উন্নয়নে বাংলাদেশ শীর্ষক মেলার উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিনব্যাপি মেলার উদ্বোধন করা হয়।

পরে মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জাদান, অতিরিক্ত জেলা প্রশাসক বাকাহীদ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মকবুল হোসেন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়াও মধুহাটী ইউনিয়নের সৌজন্যে ঝাপান খেলা এবং ফুরসন্দি ইউনিয়নের সৌজন্যে লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পক্ষ থেকে একটি র‌্যালী চুয়াডাঙ্গা বাস স্ট্যাণ্ড থেকে ডিসি কোর্ট চত্ত্বরে পৌছায়। এতে আবহমান গ্রাম বাংলার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়। এতে অংশ গ্রহণ করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বক্তারা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে,আমাদেরকে এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর জন্য সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

রাতে র‍্যালির  ফলাফল ঘোষনা করা হলে,  “মধুহাটি ইউনিয়ন প্রথম” স্থান অর্জন করে। এতে চেয়ারম্যান মহোদয় তার পক্ষ থেকে  বাংলার মুখ জেলা শাখা, বাজার গোপালপুর স্কুল এন্ড কলেজের শিক্ষক এবং ছাত্রীবৃন্দ,সকল মেম্বর বৃন্দ,ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বাসী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ