ঝিনাইদহে সিও এনজিও সহ বিভিন্ন প্রতিষ্ঠান বিদায়ী পুলিশ সুপারের সম্বর্ধনা দিয়েছেন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮, ৯:৩৩ অপরাহ্ন

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

ঝিনাইদহে সিও এনজিও কর্তৃক আয়োজিত পুলিশ সুপার মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা শহরের চাকলাপাড়া সিও’র প্রধান কার্যালয়ে রবিবার সকালে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন (সিও) এনজিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, সিও’র  সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, প্রকল্প পরিচালক মোঃ ওহিদুর রহমান, ট্রেনিং এন্ড রিসোর্স এর সরোজ কুমার দাশ, অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক মাফিদুন্নেছা শিলা, প্রধান কার্যালয়ের হিসাব রক্ষক বদরুল আমিন, সহকারী হিসাব রক্ষক এস.এম নাছিমুল ইসলাম, আই.টি অফিসার সোহেল পারভেজ (সোহাগ), কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন সহ সিও সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এছাড়াও ঝিনাইদহ প্রেসক্লাব, বাস-মিনিবাস মালিক সমিতিসহ ঝিনাইদহের বিভিন্ন সরকারী ও বে-সরকারী প্রতিষ্ঠান বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে বিদায়ী সংবর্ধনা জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ